এএসটিসি খাগড়াছড়িতে বিশেষ কল্যাণ সভা এবং নবনির্মিত ভবন উদ্বোধন ও ট্রেনিং সেন্টারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন অনুষ্ঠান

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বুধবার (২৮ অক্টোবর ) সকাল ১০.৩০ ঘটিকায় এপিবিএন হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ বিপিএম, এবং ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি এএসটিসি খাগড়াছড়িতে পৌঁছালে এএসটিসি এর কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব পরিতোষ ঘোষ, এনডিসি এবং উপস্থিত ছিলেন ৭এপিবিএন, সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এ আর এম আলিফ সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ফুলেল শুভেচ্ছা জানান।

অদ্য সকাল ১০.৫০ ঘটিকায় এএসটিসি খাগড়াছড়িতে নবনির্মিত ভবন উদ্বোধন করেন, বিভিন্ন স্হাপনা পরিদর্শন, প্যারেড গ্রাউন্ডসহ অন্যান্য প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।

পরবর্তীতে দুপুর ১২.৩০ ঘটিকায় বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কমান্ড্যান্ট (ডিআইজি) এএসটিসি খাগড়াছড়ি সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় এপিবিএন এর অতিরিক্ত আইজিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (প্রশাসন) , বিশেষ কল্যাণসভা শেষে এএসটিসি কমান্ড্যান্ট (ডিআইজি) এনডিসি অতিরিক্ত আইজিপি, ডিআইজি (প্রশাসন) এবং অধিনায়ক ৭ এপিবিএন কে সম্মাননা স্মারক প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন
৭এপিবিএন, সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ ‘সহ এএসটিসি খাগড়াছড়ির অন‍্যান‍্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও সভায় উপস্থিত ছিলেন।

বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এপিবিএন এর অতিরিক্ত আইজিপি এবং ডিআইজি (প্রশাসন) ‘সহ এএসটিসি খাগড়াছড়ির অফিসার ও ফোর্সগণ।

এপিবিএন অতিরিক্ত আইজি সকলের উদ্দেশ্যে ট্রেনিং সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে অতিরিক্ত আইজিপি এএসটিসি খাগড়াছড়িতে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এএসটিসি খাগড়াছড়িতে বিশেষ কল্যাণ সভা এবং নবনির্মিত ভবন উদ্বোধন ও ট্রেনিং সেন্টারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন অনুষ্ঠান

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top