
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম-এর বদলিজনিত বিদায় উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে,
বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) রাত ৮ টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
বিদায় সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম বলেন, ডিআইজি’র সঙ্গে তাঁর একই ক্যাডেট কলেজে অধ্যয়নের সুবাদে দীর্ঘদিনের পরিচয় রয়েছে। তিনি ডিআইজি’র পরবর্তী কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
এছাড়াও উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ তাঁর বক্তব্যে একই ক্যাডেট কলেজে অধ্যয়নকালীন স্মৃতিচারণ করেন। তিনি ডিআইজি’র পরবর্তী কর্মস্থলে পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
বিদায়ী অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে তিনি আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছেন। পারস্পরিক পেশাদারিত্ব, সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ক্ষেত্রে আরএমপির কর্মকর্তাদের সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
এ সময় তিনি আরএমপির সব পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম বিদায়ী ডিআইজি’র কর্মকালীন বিভিন্ন অবদান ও সাফল্যের কথা স্মরণ করেন। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কার্যক্রমে তাঁর সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি বিদায়ী কর্মকর্তার পরবর্তী কর্মজীবন ও ব্যক্তিজীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে পুলিশ কমিশনার বিদায়ী ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম-কে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার মো. শামীম হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো
ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব মীর মো. শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন; রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (এসআরইউ) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।