দাগনভূঞায় ৭ নভেম্বর উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

[print_bangla]

দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ) বিকেলে দাগনভূঞা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পৃথক বিভিন্ন গ্রুপে অংশ নেন।

অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান মজুমদার, একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ও উজ্জীবক আর্ট স্কুলের পরিচালক ও প্রশিক্ষক মোঃ গিয়াস উদ্দিন ভূঞা।
বিজয়ীদেরকে ৭ নভেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দাগনভূঞায় ৭ নভেম্বর উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top