মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান

[print_bangla]

 

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন কাউনিয়ার অটোরিকশা চালক মো. মিজানুর রহমান মিজান। নিজের সততা ও নিঃস্বার্থ কর্মের মাধ্যমে তিনি এলাকায় এখন ‘মানবতার অটোওয়ালা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগ সমাজের মানুষের প্রতি গভীর ভালোবাসা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা গেছে, মিজানুর রহমান প্রতি শুক্রবার এলাকার অসুস্থ ও অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অটোরিকশায় করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া আসা করেন। এখানেই শেষ নয়, প্রতি সোমবার অটো চালিয়ে তিনি যা উপার্জন করেন, তার পুরো অংশই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অসহায় মানুষের কল্যাণে দান করে দেন।
বর্তমান সমাজে মানুষ যখন প্রতিনিয়ত ব্যস্ত ব্যক্তিস্বার্থ নিয়ে, তখন নিজের কষ্টার্জিত আয়ের একটি বড় অংশ এভাবে আর্তমানবতার সেবায় বিলিয়ে দেওয়ার ঘটনা নিঃসন্দেহে এক বিরল ও প্রশংসনীয় দৃষ্টান্ত। মূলত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই মিজানের এই ব্যতিক্রমী উদ্যোগের মূল লক্ষ্য।
স্থানীয়রা জানান, মিজানুর রহমানের এই মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে মানবসেবায় অনুপ্রাণিত করবে। তাঁর এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে, মানুষের কল্যাণে কাজ করার জন্য বিপুল অর্থ-সম্পদের প্রয়োজন হয় না; বরং প্রয়োজন শুধু একটি সুন্দর মন ও প্রবল মানবিক ইচ্ছাশক্তি। মিজানুর রহমান শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের অসহায় দরিদ্র এনামুল হক ও নিজপাড়া গ্রামের হাসপাতালে ভর্তি সালেহা বেগম কে চিকিৎসা জন্য নগদ অর্থ, ১০ কেজি চাল,২লিটার তেল,৫ কেজি আলু ,১ কেজি লবন,২কেজি ডাল,সাবান সহ নানা খাদ্য সামগ্রী প্রদান করেছেন।
এভাবেই সে প্রতি সপ্তাহে তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান

০৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top