চৌমুহনী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন জনসাধারণ

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ। দীর্ঘদিন ধরে দখলবাজদের কবলে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করার জোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
মঙ্গলবার (৫ মে) সকালে সওজের উদ্যোগে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করে আসছিল। একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে দখলদারিত্ব বজায় রাখে। ফলে প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই সড়কটি পরিণত হয় যানজট, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের কেন্দ্রে।
বিশেষ করে যানবাহন চলাচল, অবৈধ পার্কিং এবং পথচারীদের স্বাভাবিক যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। দখলদারদের প্রভাবের কারণে অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পরই পুনরায় তারা জায়গা দখল করে বসত গড়ে তোলে বলে অভিযোগ রয়েছে।
এবারের উচ্ছেদ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তারা বলছেন, আংশিক উচ্ছেদ নয়—স্থায়ী সমাধানের লক্ষ্যে পুরো অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে হবে এবং পুনর্দখল ঠেকাতে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
স্থানীয় বাসিন্দা শহিদুল্লাহ বলেন, “আনোয়ারা এখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। চাতরী চৌমুহনী ও সিইউএফএল সড়ক এই এলাকার প্রাণ সঞ্চালন পথ। অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে মানুষ চরম ভোগান্তিতে ছিল। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই, তবে এটি যেন সাময়িক না হয়ে স্থায়ী হয়।”
এ বিষয়ে সওজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ জানান, উন্নয়ন কার্যক্রমে গতি আনতে এবং জনদুর্ভোগ লাঘবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “সড়কের সম্পূর্ণ জায়গা দখলমুক্ত রেখে জনচলাচল স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য।”

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চৌমুহনী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন জনসাধারণ

০৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top