
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এ বছরে সরকারি ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৬১৪ মেট্রিক টন।
মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট খাদ্য গুদাম চত্বরে উক্ত ধান ক্রয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। আগামী ৩১ আগস্ট কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের শেষ দিন। প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন, বগুড়া জেলা জিয়া পরিষদের সহসভাপতি ও যুথী অটো রাইস মিলের স্বত্বাধিকারী হায়দার আলী হিন্দোল, বগুড়া জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ধুনট উপজেলা চাল কল মালিক সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, ধুনট উপজেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম, ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ছানোয়ার হোসেন।