সিরাজগঞ্জ-১ এর এমপি সেলিম রেজা প্রথম মাসের বেতন ১ লাখ ৪৭ হাজার টাকা দান করলেন মসজিদে

[print_bangla]

স্টাফ রিপোর্টার: বাংলার এক কবি বলেছেন<‘ সেই ধন্য নরকূলে / লোকে যারে নাহি ভোলে/ মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।” কথাটির বাস্তরে অনেক প্রমাণ অনেক মানুষ রেখেছেন। তদেরই দেখানো পথ ধরে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা এবার নিজের প্রথম মাসের বেতনের ১ লক্ষ ৪৭ হাজার টাকা দান করলেন একটি ধর্মীয় উপাসনালয়ে। গতকাল( ৮ মে) শুক্রবার  তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি মধ্যপাড়া মসজিদে জুমার নামায আদায় করেন। পরে তিনি তার বেতনের অর্থ তুলে দেন মসজিদ পরিচালনা কমিটির  হাতে। সেখানে উপস্থিত মুসল্লীগণ এমপি সেলিম রেজার এই দানে মুগ্ধ হয়ে প্রাণখুলে তার জন্যে দোয়া করেন। বলা বাহুল্য, কাজিপুরের ইতিহাসে এই প্রথম কোন এমপি নিজের বেতনের প্রথম মাসের অর্থ ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জ-১ এর এমপি সেলিম রেজা প্রথম মাসের বেতন ১ লাখ ৪৭ হাজার টাকা দান করলেন মসজিদে

০৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top