
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৬ নং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি টিএম আসাদুজ্জামান চঞ্চল আর নেই। আজ সোমবার (২৫ মে) রাতে তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) তার বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি এক শিশু সন্তান, স্ত্রী, মা ভাই সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে চঞ্চলের অকাল প্রয়াণে গভীর শোক জানিয়েছেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। আরও শোক জানিয়েছেন কাজিপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...