
অগ্নিবীণার কবি
বিধান চন্দ্র সান্যাল
ধূমকেতুর মতো এলে তুমি, ওগো চির-অমর কবি,
অত্যাচারীর কারাগারে তুমি এঁকেছিলে মুক্তির ছবি।
তোমার হাতেই বাজে প্রলয়ের বাঁশি, জাগে অগ্নিবীণা,
মানুষে মানুষে ঘুচিয়ে দিলে যেথা ছিল যত দীনতা।
‘বল বীর-’ বলে তুলেছ যে শির, গগনে ঠেকায় মাথা,
পরাশক্তিও কাঁপে ভয়ে আজ, টুটেছে শৃঙ্খল-গাঁথা।
তুমি তো শুধু নও রণভেরী, তুমি প্রেমেরও উপাসক,
বেদনা-বিধুর বাঁশরি বাজাও, তুমি যে বিরহী সাধক।
ভাঙার গান গেয়ে তুমি যে জাগালে ঘুমন্ত এই দেশ,
নজরুল, তুমি রয়ে যাবে হৃদয়ে, রবে না তো কোনো শেষ।
আজও তোমার কবিতা শেখায় অন্যায়কে রুখতে ,
তোমার চেতনা চিরকাল জ্বলুক আমাদের অন্তরেতে।
জে/এ
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...