শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

রাজপাড়া থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফলজ-বনজ ৩০ টি গাছের চারা রোপণ

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নিপা, এসআই ফিরোজসহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
কর্মসূচি শেষে ওসি আবুল কালাম আজাদ বলেন, “বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। থানা প্রাঙ্গণে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, সেগুলোকে সবুজায়নের আওতায় আনতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।” তিনি আরও জানান, রাজপাড়া থানা প্রাঙ্গণকে আরও সবুজ ও নান্দনিক করে তুলতে পর্যায়ক্রমে ফাঁকা স্থানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজপাড়া থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফলজ-বনজ ৩০ টি গাছের চারা রোপণ

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top