বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

কাউনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও হুমকির অভিযোগ

[print_bangla]

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

রংপুরের কাউনিয়া উপজেলার চর নাজিরদহ গ্রামে আদালতের ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, ধানের চারা রোপণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মাসুদা খাতুন (৫৮) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর নাজিরদহ মৌজার ৩০ শতক জমি (আরএস খতিয়ান নং-৫৪, হাল দাগ নং-৮১৮৩) মাসুদা খাতুন ওয়ারিশ সূত্রে ও দলিল মূলে প্রাপ্ত হয়ে দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে ভোগদখল করে আসছেন। জমিটি তার নামে আরএস রেকর্ডভুক্ত এবং নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন।
​সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মোঃ আবুল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সিরাজুল ইসলামসহ প্রতিপক্ষের লোকজন জমিটি জোরপূর্বক দখলের পায়তারা চালায়। এতে ভুক্তভোগী বিজ্ঞ আদালতে ১৪৪ ধারায় আবেদন করলে আদালত জমিটির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
​অভিযোগকারীর দাবি, আদালতের আদেশ তোয়াক্কা না করে গত ২৮ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় লাঠি-সোঠা নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ধানের চারা রোপণ করে। এ সময় বাঁধা দিতে গেলে তাদের মারপিট, হাত-পা ভেঙে ফেলা এবং হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী মাসুদা খাতুন জানান, প্রতিপক্ষের ক্রমাগত হুমকির মুখে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। গৃহবন্দি অবস্থায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর সুবিচারের আশায় তিনি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কাউনিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিহাব উদ্দিন  জানায়, লিখিত অভিযোগ পেয়েছি  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও হুমকির অভিযোগ

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top