বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

[print_bangla]

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি-

বরগুনার আমতলীতে একটি খাল থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া খাল থেকে ভাসমান অবস্থায় ওই অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়রা এক অজ্ঞাত যুবকের মরদেহ আড়পাঙ্গাশিয়া খালে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, অর্ধগলিত পোকায় ধরা অজ্ঞাত ওই যুবককে মরদেহ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে এলাকার কেউ অজ্ঞাত মরদেহটি চিনতে পারেনি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হুসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানোর জন্য থানায় আনা হয়েছে। যুবকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে। ওই বিষয়ে আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top