বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে পিরোজপুরে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা তথ্য অফিস, পিরোজপুর এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউনিসেফ বরিশাল কার্যালয়ের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল।

আলোচকরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক অংশগ্রহণ ও তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় কিশোর-কিশোরী ও যুবকদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

সভায় বিডি ক্লিন, পজেটিভ পিরোজপুর ও কদমতলা ইউথ ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী এবং যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top