শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

[print_bangla]

মাইনুল ইসলাম রাজু,
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের নূরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। এ আয়োজনে সহযোগিতা করেছে ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আয়োজকরা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্য থেকেই তাদের এই উদ্যোগ। সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা এবং সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মোসাঃ দিলরুবা আক্তার রজনী, উপদেষ্টা তানজিল সিকদার, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহম্মেদ, ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল আরমান, সদস্য মিজান মীর, বায়েজিদসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও দুই সংগঠন এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top