বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

ধুনট থানার ওসি সেজে মুঠোফোনে শিক্ষককে গ্রেফতারের হুমকি

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট থানার ওসি সেজে ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মাদকে মুঠোফোনে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৯ জুলাই) সকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগে একই বিদ্যালয়ের বরখাস্তকৃত সাজাপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০২০ সালে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত ২০২৫ সালের ৮ অক্টোবর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। চাকরি বিধি মোতাবেক ২০২৬ সালের ৯ এপ্রিল জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ২০২৬ সালের ৭ জুলাই জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে চুড়ান্ত বরখাস্ত করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ। এতে জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষকের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ অবস্থায় মঙ্গলবার রাত প্রায় ৮ টায় মুঠোফোনে (০১৯৮৭….৮৬) ধুনট থানার ওসি পরিচয় দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। তার দাবিকৃত টাকা পরিশোধ না করলে রাতারাতি প্রধান শিক্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর হুমকি দেয়। ওই ফোন কল পাওয়ার পর প্রধান শিক্ষক গ্রেফতার এড়াতে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। এ ঘটনায় বরখাস্তকৃত শিক্ষক জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ পেয়েছি। তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই মোবাইল নম্বরের মালিককে সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনট থানার ওসি সেজে মুঠোফোনে শিক্ষককে গ্রেফতারের হুমকি

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top