খান সাহেব মিয়া বাড়ীতে শোকরানা মাহফিল অনুষ্ঠিত

[print_bangla]

নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখা’র আয়োজনে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকার খান সাহেব মিয়া বাড়ী নিবাসী মোহাম্মদ ওসমান হারুন ও তাহার পরিবারবর্গের ব্যবস্থাপনায় তাদের বাসভবনে তাওয়াল্লেদে গাউছিয়া শরীফ, শোকরানা মাহফিল ও ফাতেহা শরীফ ১০ মে রবিবার সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের অর্থ সম্পাদক, দরবারে আজিজিয়ার সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান শাহ মাইজভান্ডারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালীর দরবারে রহমানিয়া শেখ নজর মোহাম্মদ মঞ্জিলের শাহজাদা শেখ নুরুল আকতার ছিদ্দিকী, খান সাহেব আবদুল হাকিম মিয়া জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ ইয়াছিন, মাওলানা মোহাম্মদ বজলুর রহমান, বিবিরহাট হক ভান্ডারী খানকা শরীফ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, হাফেজ মোহাম্মদ হাসান, মাওলানা মোহাম্মদ আমীর হোসেন, মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।

সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ ওসমান হারুন’র সভাপতিত্বে লেখক নুর মোহাম্মদ’র সঞ্চালনায় এতে অতিথি হিসেবে মাঝে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইফতেখারুল আলম, সমাজসেবক মোহাম্মদ জেবর মুল্লুক, সংগঠক মোহাম্মদ মফিজ উদ্দিন, সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ জহির আহমদ, খায়েজ আহমদ নাছির, প্রবাসী মোহাম্মদ ফজলুল কাদের, মোহাম্মদ রিপন চৌধূরী, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সেলিম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন হক মঞ্জিল ও মঞ্জিল সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের ধর্মীয়, সামাজিক, মানবিক, সেবামূলক, গবেষণামূলক কার্যক্রম সকলের জন্য আলোকবর্তিকা রুপে বিশ্বজনীন ভূমিকা পালন করছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খান সাহেব মিয়া বাড়ীতে শোকরানা মাহফিল অনুষ্ঠিত

১২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top