কাজিপুরে ইয়াবাসেবীকে গ্রেপ্তার- চারমাসের কারাদন্ড

[print_bangla]

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে এক যুবককে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের নাম পলাশ উদ্দিন শেখ( ৩২) সে উপজেলার সোনামুখী গ্রামের মৃত সাবাজ উদ্দিন শেখ এর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোনামুখীর ওই বাড়িতে অভিযান চালান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিজাম উদ্দিন খান। এসময় সেবনরত অবস্থায় নিজ বাড়ি থেকে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার নিকট থেকে সেবনের জন্যে রাখা এক পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতে পলাশকে চারমাসের কারাদন্ড ও নদগ পাঁচশ টাকার অর্থদন্ড প্রদান করেন।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

কাজিপুরে ইয়াবাসেবীকে গ্রেপ্তার- চারমাসের কারাদন্ড

০২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top