ঠাকুরগাঁওয়ে স্বর্ণ কলসি পুতুলের লোভ দেখিয়ে গৃহবধূকে হত্যা করে কবিরাজ

[print_bangla]

শান্ত পাহান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ফজিলপুর এলাকা থেকে উদ্ধার হওয়া এক নারীর মরদেহের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। স্বর্ণের কলস পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাসিমা আক্তার নামে এক গৃহবধুকে হত্যা করে শামসুল হক নামের স্থানীয় এক তান্ত্রিক।

মঙ্গলবার (২ জুন) রাতে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদাদ হোসেন।

তিনি জানান, গত ১ জুন সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফজিলপুর এলাকায় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের আবদুল্লাহর স্ত্রী নাসিমা আক্তার। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নাসিমা আক্তার প্রায় এক বছর ধরে হরিপুর উপজেলার কথিত তান্ত্রিক শামসুল হকের সঙ্গে যোগাযোগ রাখতেন। বিভিন্ন তথ্য-উপাত্ত, প্রযুক্তিগত অনুসন্ধান ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার দিনই শামসুল হককে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শামসুল হক দীর্ঘদিন ধরে স্বর্ণের কলস পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। একই কৌশলে তিনি নাসিমা আক্তারের কাছ থেকেও প্রায় ৩০ হাজার টাকা নিয়েছিলেন। স্বর্ণের কলস পাওয়ার আশায় নাসিমা নিয়মিত তার কাছে যাতায়াত করতেন।

তদন্তে উঠে আসে, ঘটনার রাতে শামসুল হক নাসিমাকে হরিপুর উপজেলার ফজিলপুর গ্রামের একটি নির্জন সড়কের পাশে নিয়ে যান। সেখানে গুপ্তধন না পাওয়ায় নাসিমা ক্ষোভ প্রকাশ করেন এবং স্বর্ণের কলস দেওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে শামসুল হক ‘জাদু টানার’ নামে একটি ভুয়া আচার-অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় তিনি একটি রশির দুই প্রান্তে বাঁশের কঞ্চি বেঁধে নাসিমার চারপাশে দাগ কাটেন। পরে সেই রশি দিয়েই তার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

ঠাকুরগাঁওয়ে স্বর্ণ কলসি পুতুলের লোভ দেখিয়ে গৃহবধূকে হত্যা করে কবিরাজ

০৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top