বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

দেখা

[print_bangla]

দেখা
সানজিদা আক্তার মুক্তা

সুজন তুমি আইসো ঘাটে
আসবো আমি একা,
তোমার আমার মনের টানে
হয়ে যাবে দেখা।

ভরা কলসির জল ফালাইয়া
আসবো তোমার টানে,
মুগ্ধ হবে তোমার হৃদয়
মিষ্টি আমার গানে।

বসবো আমি তোমার পাশে
আঁকবে আমার ছবি,
বলবো তখন ছন্দ ছড়া
বলবে আমায় কবি।

রঙ তুলিতে আলতো করে
আঁকবে যখন চোখ,
নয়ন ভরে দেখবো আমি
তোমার মায়া মুখ।

তোমার আমার প্রেমের সাক্ষী
থাকবে চন্দ্র তারা,
তোমার ডাকে সুজন আমি
সদাই দেবো সারা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দেখা

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top