বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

কাউনিয়ায় সাড়ে ৮ কিলোমিটার খাল পুন:খনন করেও ৯৯ লক্ষ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া রংপুর প্রতিনিধি-

কাউনিয়ায় প্রায় সাড়ে ৮ কিলোমিটার দৈর্ঘ ২ টি খাল পুন: খনন প্রকল্পের কাজ করার পরেও বরাদ্দের ৯৯ লাখ ২৫ হাজার ৩৩৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের সিঙ্গামারি দোলায় ৪.৭ কিলোমিটার এবং হারাগাছ ইউনিয়নের ধুমনদীতে ৩.৭ কিলোমিটার খাল পুন: খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরশনের লক্ষ্য নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়। গত ১২ মে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন।
সে অনুযায়ী ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শুরুর পর থেকে অতিরিক্ত বৃষ্টিপাত, প্রকল্পের সময় কম থাকায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। গত ৩০ জুন পর্যন্ত ধুমনদী খাল পুন:খনন প্রকল্পে ৭৫ শতাংশ এবং সিঙ্গামারি দোলা পুন:খনন প্রকল্পের কাজ ৪১ দশমিক ৯১ শতাংশ কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। খনন কাজে শ্রমিকদের মজুরি, বৃক্ষরোপন, পরিবহন ও অন্যান্য ব্যয় পরিশোধ করে অব্যয়িত ৯৯ লাখ ২৫ হাজার ৩৩৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ইউএনও। এদিকে, প্রকল্পের কাজ অসম্পূর্ণ থাকায় স্থানীয় কৃষকদের প্রত্যাশা পূরণ হয়নি। তাঁদের মতে, বছরের পর বছর ভরাট হয়ে থাকা খালটির কারণে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দিয়ে থাকে। পুরো খাল পুনঃ খনন হলে পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়তো এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়ত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের পুরো সময় জুড়ে কাজের অগ্রগতি, ব্যয় ও গুণগত মান নিয়মিত তদারকি করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পাপিয়া সুলতানা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান বলেন, সরকারি অর্থ জনগণের আমানত। এ অর্থ ব্যয়ে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কাজ পরিচালনার চেষ্টা করেছি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় যে ৯৯ লাখ ২৫ হাজার ৩৩৭ টাকা ব্যয় হয়নি তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় সাড়ে ৮ কিলোমিটার খাল পুন:খনন করেও ৯৯ লক্ষ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top