শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

[print_bangla]

জসিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি-

‎বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২৮ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সাংবাদিক নুরুল আবছার-কে সভাপতি, মোঃ জহির আলম বাপ্পি চৌধুরী-কে সাধারণ সম্পাদক এবং মোঃ সাইফুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
‎সংগঠনের নেতৃবৃন্দ জানান, “ঐক্য ও পেশাগত উন্নয়ন”-এই মূলমন্ত্রকে ধারণ করে কক্সবাজার জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে নবগঠিত কমিটি নিষ্ঠার সঙ্গে কাজ করবে। ‎নবনির্বাচিত সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক মোঃ জহির আলম বাপ্পি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা কক্সবাজার জেলার সকল সাংবাদিকের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, দায়িত্বশীল, নৈতিক ও পেশাদার সাংবাদিক সমাজ গড়ে তোলাই হবে সংগঠনের প্রধান লক্ষ্য। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক বিকাশে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখা ভবিষ্যতেও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top