বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

বিগত পাঁচমাসে যা বরাদ্দ পেয়েছি সব জনগণকে জানিয়েছি- এমপি সেলিম রেজা

[print_bangla]

এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য সদস্য সেলিম রেজা বলেছেন. “ বিগত পাঁচ মাসে সরকারিভাবে এমপি হিসেবে যা বরাদ্দ পেয়েঝি, সবই জনগণকে জানিয়েছি। এখানে লুকোচুরির কিছু নাই। বিগত দিনে এমপির বরাদ্দ কত, তা কেউই জানতো না। আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্বচ্ছতা এবং জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠিত করেছেন। আমরাও আপনাদের নিকটে সেভাবেই নিজেদের কার্যক্রমগুলো নিয়ে করে যাচ্ছি।”
গতকাল বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদে ১২০ জন দুস্থ মানুষের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে সেলিম রেজা বলেন, “ আজকে যারা সুবিধা পেলেন এরপর যেন নতুনরা পায়। সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতার দায়িত্ব সংশ্লিষ্ঠ ওয়ার্ডের নেতা-কর্মিদেরকে নিতে হবে। তাহলে পর্যায়ক্রমে সবাই এই সুবিধার আওতায় আসবেন।”
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম প্রমূখ।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিগত পাঁচমাসে যা বরাদ্দ পেয়েছি সব জনগণকে জানিয়েছি- এমপি সেলিম রেজা

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top