সামাজিক সংগঠন “কাজিপুর সবুজ পথ” এর বৃক্ষরোপন

[print_bangla]

এনামুল হক: বৃক্ষরোপনের মাধ্যমে সিরাজগঞ্জের কাজিপুরে সামাজিক সংগঠন “কাজিপুর সবুজ পথ” নামে স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে কাজিপুরের তিনটি স্থানে গাছ লাগিয়ে এর উদ্বোধন করা হয়। এই সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার চকদামপুর জান্নাতুল মাওয়া কবরস্থান, ঈদগাহ মাঠ ও পশ্চিম বেতগাড়ি ঈদগাহ মাঠে গাছের চারা রোপন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতোমধ্যে সারাদেশে গাছ লাগিয়ে পরিচিতি পাওয়া রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম নাবিল।

আরও উপস্থিত ছিলেন ইছামতি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সমাজ উন্নয়নকর্মি ফয়জুল করিম খালিদ, কাচিহারা মানবিক সংগঠনের  প্রতিষ্ঠাতা এম এ মুসা, প্রধান শিক্ষক টিএম বুলবুল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সমাজকর্মি ও শিক্ষক মোমিনুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবগঠিত সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম মাস্টার।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

সামাজিক সংগঠন “কাজিপুর সবুজ পথ” এর বৃক্ষরোপন

০৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top