শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইয়াকুবপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন, আলোচনা সভা, র‍্যালি, ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

[print_bangla]

দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন আশ্রায়ন প্রকল্পের স্থায়ী ঘরসমূহে বসবাসকারী জনগণের অংশগ্রহণে বার্ষিক ক্যাম্পেইন, আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারি প্রকল্পের সুবিধাভোগী পরিবার, নারী-পুরুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় গ্রাম আদালতের সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা, মামলা গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি সাধারণ জনগণকে গ্রাম আদালতের সেবা গ্রহণে উৎসাহিত করা হয়।

সভা শেষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনগণের মাঝে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন গ্রাম আদালতের কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরেন।বক্তারা গ্রাম আদালতের সেবা তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ইয়াকুবপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন, আলোচনা সভা, র‍্যালি, ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top