শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

নলডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

[print_bangla]

 

ইউসুফ হোসেন, জেলা প্রতিনিধি, নাটোর :

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের নলডাঙ্গায় ব্যাপক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন-২০২৬) বেলা ১২.০০ টায় নলডাঙ্গা পৌরসভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। নলডাঙ্গা উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে নানা রকম ফলজ, বনজ ও ঔষধী চারাগাছ রোপণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৩০ জুনের মধ্যে বিভিন্ন প্রকার ৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। এছাড়া রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও উপজেলা কৃষি অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এই উপজেলায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানান, নলডাঙ্গা উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশিকুর রহমান, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গার সাবেক পৌর মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গার সাবেক পৌর প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ তালুকদার প্রমূখ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top