মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

[print_bangla]

জামালপুর প্রতিনিধি:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় ভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ দরিদ্র, ক্ষুদ্র কৃষক ও ভূমিহীন মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সমবায়ের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top