বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ২৬শে ভাদ্র, ১৪৩৩

পিরোজপুরে শিশুশ্রম নিরসন ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা কার্যক্রমের সমাপনী

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ১০ সেপ্টেম্বর ২০২৬

শিশুশ্রম নিরসন এবং ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে পিরোজপুরে ‘শিশুশ্রম নিরসন ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসন, পিরোজপুরের সহযোগিতায় এবং পিরোজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রম নিরসন, ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা এবং তাদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার বাইরে থাকা শিশুদের বিদ্যালয়মুখী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও অর্জন তুলে ধরা হয়। ভবিষ্যতে কোনো শিশু যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং শিশুশ্রমে যুক্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সংশ্লিষ্ট অংশীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে শিশুশ্রম নিরসন ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা কার্যক্রমের সমাপনী

১০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top