বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ২৬শে ভাদ্র, ১৪৩৩

ফেনীর দাগনভূঞায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ

[print_bangla]

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:

ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় সমবায় সমিতি আইন, বিধি ও হিসাব সংরক্ষণ এবং জাতি গঠনমূলক উৎপাদনমূখী কর্মকান্ড প্রণয়ন শীর্ষক দিনব্যাপী  ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ফেনী জেলা সমবায় কার্যালয় ও দাগনভূঞা উপজেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অধিবেশন গ্রহণ করেন ফেনী জেলা সমবায় কর্মকর্তা মোঃ জহির আব্বাস, দাগনভূঞা উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম ও পরিদর্শক এরফানুল হক। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে উপজেলার নিবন্ধিত ১৩টি প্রাথমিক সমবায় সমিতির ২৫ জন নারী পুরুষ সমবায়ী সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফেনীর দাগনভূঞায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top