
তনুপ্রাণে শৈশবের স্মৃতি
রিতুনুর
যখন আমার শৈশবের বেলা
ঘুরাঘুরি উড়াউড়ির খেলা।
বন্ধুদের বাড়িতে ছুটোছুটি
পয়সা জমিয়ে।
রাখতাম কেটে শুকনো বাঁশের খুঁটি,
বাবার সাথে
বাজারে যেতাম হাত ধরে,
মুখে হুইসিল দিতেম জোরে।
সেই দিনগুলো আজ
কই গেলো কই
যখন ভার কাঁধে নিয়ে গোয়াল
ডাকতো দই নেবেন দই?
আহা কতোই না উদাসীন তখন হই।
আবার যদি বাসার কাছে আসতো ফেরিওয়ালা,
ডাকতো আইসক্রিম
লাভ দিতাম সুখের পিদিমে ধিরিম ধিরিম,
চাই যে আমার
একটার পর একটা আইসক্রিম।
পাঁচ পয়সা দশ পয়সা মায়ের কাছ থেকে নিয়ে,
খুশি রাখতাম বরফ ওয়ালার হাতে
সেই পয়সা তুলে দিয়ে।
কি ভাবে যে চলে গেলো শৈশবের দিন
বাজে তনুমনে প্রাণে স্মৃতি হয়ে সেই সুখের বীণ।
জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...