
গুণের নামতা
মোঃ রফিকুল ইসলাম
এক হক্কে এক, আমায় চেয়ে দেখ।
দুই হক্কে দুই, সাথী আমার তুই।
তিন হক্কে তিন, তোমায় মনে রাখবো চিরদিন।
চার হক্কে চার, তোমার কথা বলব কি আর।
পাঁচ হক্কে পাঁচ, আমায় নিয়ে বাঁচ।
ছয় হক্কে ছয়, তোমার আমার সম্পর্ক চিরদিন যেন রয়।
সাত হক্কে সাত, তোমার কথা ভাবি দিনভর রাত।
আট হক্কে আট, আমার কবিতা গুলো একবার হলেও করিও পাঠ।
নয় হক্কে নয়, তোমার আমার এ জীবন এক সুতায় বাধা যেন রয়।
দশ হক্কে দশ, আমার কবিতা পড়ে দেখ রয়েছে অনেক যশ। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...