
এমএফএইচ রাজু | পিরোজপুর | ৯ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পিরোজপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
অনুষ্ঠানে বক্তারা নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অমিত দত্তের দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, দক্ষতা, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁর কর্মকালীন বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা স্মরণ করে বক্তারা তাঁর আগামী কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, পিরোজপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা অমিত দত্তের আগামী কর্মজীবনের জন্য শুভকামনা জানান।