শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ২৭শে ভাদ্র, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১১ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল মল্লিক (৩৫) ও জসিম (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া থানাধীন লক্ষ্মীপুরা এলাকায় মল্লিক বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল মল্লিক লক্ষ্মীপুরা এলাকার রুস্তম মল্লিকের ছেলে। অপর গ্রেপ্তার জসিম দক্ষিণ শিয়ালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হকের ছেলে। তাদের দুজনের বাড়িই ভাণ্ডারিয়া থানার এলাকায়।

পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top