
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ১০ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাইদুল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া থানাধীন তেলিখালী-হরিণপালা ইকোপার্কের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর এলাকার শাহ আলম জমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে সাইদুল ইসলামের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...