শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ২৭শে ভাদ্র, ১৪৩৩

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

[print_bangla]

 

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

রাজশাহীর তানোর থানা পুলিশিং কমিটির আয়োজনে গ্রামবাংলার (হাডুডু) কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ডাকবাংলো মাঠে এ (হাডুডু) কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান। তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার এস আই মাসুদ রানা, বাঁধাইড় ইউপির কৃষক দলের সভাপতি গোলাম রাব্বানী,তানোর থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম সহ (হাডুডু) কাবাডি প্রেমীরা উপস্থিত ছিলেন।

খেলায় প্রধান রেফারি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারী, হাফিজুর রহমান, সোহরাব হোসেন,তানোর উপজেলার ক্রীড়া সম্পাদক ও ফুটবল খেলোয়ারদের কোর্স আনোয়ার হোসেন।

ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়ন কে হারিয়ে তানোর পৌরসভা চ্যাম্পিয়ন। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top