মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

দেশসেরা বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ

[print_bangla]

এম এ রশীদ:

শিক্ষার গুণগত মান, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সহশিক্ষা কার্যক্রমে অনন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে বিয়ানীবাজার উপজেলার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। এই অর্জনের মধ্য দিয়ে বিদ্যালয়টি শুধু বিয়ানীবাজার নয়, সমগ্র সিলেট বিভাগের জন্য গৌরব বয়ে এনেছে।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাফছা বেগমের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার গুণগত মানোন্নয়ন, নিয়মিত ও সুশৃঙ্খল পাঠদান, কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনা, সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্য এবং শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের কৃতিত্বের ভিত্তিতে বিদ্যালয়টি এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং, বিতর্কসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যও এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পদক গ্রহণের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা বেগম বলেন, “এই সম্মান শুধু আমার নয়; এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। দেশের সেরা বিদ্যালয়ের স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশ এবং আধুনিক, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দেশসেরা বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ

১৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top