সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

আনোয়ারায় বন্যায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপি নেতার উদ্যোগ

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বর্ষণ ও বন্যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়া চাতরী ইউনিয়নের কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়ক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৩ জুলাই) দিনব্যাপী স্থানীয় বিএনপি নেতা ও চাতরী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল আলমের অর্থায়নে দলীয় কর্মীদের অংশগ্রহণে সড়কটি সংস্কার কাজ সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার কারণে প্রায় তিন সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হয়। সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে মো. শহিদুল আলম বলেন, “সবার আগে দেশ”—এই প্রতিশ্রুতি সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকার মানুষের কষ্ট লাঘবে আমরা এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে বিএনপি নেতাকর্মীরা সক্রিয় থাকবে।” জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারায় বন্যায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপি নেতার উদ্যোগ

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top