সিলেটের বিয়ানীবাজারে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২৬’ অনুষ্ঠিত

[print_bangla]

এম এ রশীদ:

এসএসসি, ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে মরহুম সৈয়দ আরব আলী শিক্ষা
ট্রাস্ট ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাথীদের সংবধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আরব আলী শিক্ষা ট্রাষ্ট’র ট্রাস্টি সৈয়দ ফরহাদ আব্বাস হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল করিম তাজুলসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। তবে এই অর্জনকে ভবিষ্যতের বড় লক্ষ্য অর্জনের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনার পাশাপাশি নিয়মিত জ্ঞানচর্চা,দক্ষতা অর্জন ও সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক ফলাফলের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের পরামর্শ দেওয়া হয়।

বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের নৈতিকতা,মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানো প্রয়োজন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিলেটের বিয়ানীবাজারে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২৬’ অনুষ্ঠিত

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top