
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছেন প্রার্থীরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদসহ মোট সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ প্রার্থী।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন—মো. আসাদুজ্জামান শাহীন, এ.বি.এম. মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি পদে পাঁচ প্রার্থী হলেন—কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মিজানুর রহমান ও মো. শাহ ওয়াসিম পারভেজ।
এ ছাড়া পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন। তারা হলেন মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আল-আমিন, এ.এইচ.এম. শাহীন আহমেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সাহিদুল ইসলাম (অপু), শাহআলম পালোয়ান, কাজী সাখাওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আব্দুল্লাহ আল-মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়ের হোসেন, মো. কামরুল হক, মাহহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান খান, মো. অলিউর রহমান, মো. আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আব্দুল লতিফ লিটন, আবুল কাশেম, আবুল বাশার ও মো. আফজালুর রহমান রিপন।
নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি)।
প্রধান নির্বাচন কমিশনার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।