শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ দেশের বৃহত্তম শ্রোতা সংগঠন

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

ARLCB সদস্যদের অনেকের সন্তান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্খিত সাফল্য পেয়েছে।

শুক্রবার( ৪ সেপ্টেম্বর ) ঢাকায় ইসিবি চত্বরে একটি রেস্তোরাঁয় এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ARLCB এর সভাপতি এবং সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় বেতার শ্রোতা আলো আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ARLCB এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মঞ্জুরুল আলম রিপন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা হদয়, বাংলাদেশ বেতারের প্রযোজনা সহকারী এম সবুজ মাহমুদ, ARLCB এর সহ-সাংগঠনিক সম্পাদক এ টি এম আতাউর রহমান রঞ্জু, অর্থ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, কার্যকরী সদস্য জহুরুল ইসলাম, বিশিষ্ট বেতার শ্রোতা ও সংগঠক এম জামাল আহমেদ সুবর্ণ, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা লাবনী, কৃতি শিক্ষার্থী মোসাম্মৎ আদিবা রহমান ও কৃতি শিক্ষার্থী রওশন মুরাদ মুগ্ধ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফা আক্তার পান্না, মোঃ সাখাওয়াত হোসেন, মাহমুদা পারভীন মোহনা, তামান্না খাতুন, তাহিয়া ইসলাম, সোহেল মুরাদ স্নিগ্ধ, রেহানা পারভীন, মানহা রায় স্নেহা।

বিশেষ অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রিপন বলেন, একজন শিক্ষার্থীর জীবনের ভবিষ্যৎ কাঠামো গড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভিত্তি হলো এসএসসি পরীক্ষার ফলাফল। ভালো ফলাফল অর্জন মানেই আত্মবিশ্বাসের সঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া।
তিনি বলেন, এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ-এর সদস্যদের সন্তানদের নিয়ে এমন আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন প্রজন্মের মধ্যে পারস্পরিক দূরত্ব বা জেনারেশন গ্যাপ কমাতে সহায়ক হবে। পাশাপাশি সদস্যদের সন্তানদের একে অপরকে চেনা, পরিচিত হওয়া এবং পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে।

ARLCB এর সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা হদয় বলেন, বেতার শোনার পাশাপাশি শ্রোতারা এখন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। তাদের এসব কাজ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা লাবনী বলেন,
আজকের এই সুন্দর আয়োজনের জন্য ARLCB কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি৷ একটি রেডিও শ্রোতা সংগঠন তাদের সদস্যদের ছেলে মেয়েদের সাফল্যে এই ধরনের আয়োজন করতে পারে ভাবিনি৷ আমার সন্তানের সাফল্যে আমি খুশি ও গর্বিত৷ প্রতি বছর যেন এমন আয়োজন করা সম্ভব হয় সেজন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি৷ আমাদের ২টি পরিবারের বাচ্চাদের দিয়ে আয়োজনটি ছোট পরিসরে শুরু হলেও এই ধরনের আয়োজন এক সময় সারা দেশব্যাপী উদযাপন করা সম্ভব হবে বলে মনে করি৷ ধন্যবাদ জানাচ্ছি এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ এর সবাইকে৷

সভাপতির বক্তব্যে প্রফেসর শাহাদত হোসেন বলেন, ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে ভালো ফলাফল করতে হয়। তবে জিপিএ ৫ পাওয়া মানেই মেধাবী নয়। সমাজে টিকে থাকার জন্য, সমাজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সুখী জীবন গড়ে তোলার জন্য আরো অনেক অনুসংঘ দরকার। সততা, পরিশ্রম, মানবিকতা ও ধৈর্যের মাধ্যমে সাধারণ ফলাফল অর্জনকারী একজন ব্যক্তিও সমাজের প্রতিষ্ঠা অর্জন করতে পারে। আজকের এই মহতী আয়োজন থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র পক্ষ থেকে ক্রেস্ট ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ দেশের বৃহত্তম শ্রোতা সংগঠন

০৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top