
স্টাফ রিপোর্টাটঃ
মোকামতলা উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, যুগ্ম আহ্বায়ক নুরে আলম মামুন তালুকদার, সদস্য সচিব রোকন উদ দৌলা রুবেল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
এছাড়া ভরিয়া মাতৃমায়া স্কুলের পরিচালক ও মোকামতলা উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুল ইসলাম, গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, গাংনগর এম আর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও কোষাধ্যক্ষ রমজান আলী, পাকুরতলা আদর্শ কেজি স্কুলের পরিচালক ও সদস্য শাহ আলম, মোকামতলা মডার্ন কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক রফিকুল ইসলাম, উত্তরন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, গোল্ডেন চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আপেল মাহমুদ ও শিক্ষক গোলাম রব্বানী, অনামিকা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মোফাজ্জল হোসেন, নিউ নেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া, রহবল জি এম পাবলিক স্কুলের পরিচালক গোলজার রহমান, হুদাবালা বিদ্যা বিথী স্কুলের পরিচালক মাহবুবুর রহমান, গুজিয়া ইউনাইটেড পাবলিক স্কুলের পরিচালক ফারুক তালুকদার এবং গ্রীন লাইফ মডেল স্কুলের আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সফলতা কামনা করেন এবং মোকামতলা উপজেলার কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।