
জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তারকে শুভেচ্ছা জানালেন উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গা, নাটোর। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার শুভেচ্ছা গ্রহণ ও মতবিনিময়কালে সকলের সহযোগিতা কামনা করেন। শুভেচ্ছা প্রদানের পর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা এম জহুরুল ইসলাম সার্বিক উন্নয়ন মূলক কাজে পাশে থেকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট সত্যজিত দেবনাথ প্রমূখ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...