বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ২৫শে ভাদ্র, ১৪৩৩

পিরোজপুরে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ৭ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের কাউখালীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে কাউখালী উপজেলার কুমিয়াল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. রমজান সরদার (৩৮) ও মো. রাসেল সরদার (২৪)।

ডিবি পুলিশ জানায়, কুমিয়াল এলাকার জিবিএম ব্রিকসের ভেতরে চুনপোড়া বাড়ির উত্তর পাশে ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। এ সময় রমজান সরদারের কাছ থেকে ২৬০ পিস এবং রাসেল সরদারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ইয়াবাগুলো জব্দ করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

০৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top