মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ২৪শে ভাদ্র, ১৪৩৩

বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা প্রতিনিধি:

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, প্রভাষক ইয়াসমিন সুলতানা ও সদেব দাশ।
সভাটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া। এ সময় পুলিশ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। তাই প্রত্যেক নাগরিককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি।
এদিকে আলোচনা সভার আগে ও পরে নকাটাছড়া ও মুপ্পোছড়া ঝর্ণা কমিটি, বেসরকারি উন্নয়ন সংস্থা আগাপে, শিক্ষক সমিতি, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও দপ্তরের প্রতিনিধিরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

০৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top