শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ২৭শে ভাদ্র, ১৪৩৩

উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

[print_bangla]

 

ইউসুফ হোসেন জেলা প্রতিনিধি, নাটোর :

নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহানের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে দশটায় নলডাঙ্গা থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি মনোয়ার জাহান ১ সেপ্টেম্বর নলডাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নতুন ওসি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি নলডাঙ্গা থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। মতবিনিময় শেষে নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, সহসভাপতি আল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আসলাম সরদার, রাসেল শেখ, এডভোকেট সত্যজিত দেবনাথ, আঃ হাকিম, মুরশেদ আলী প্রমূখ।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top