সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ৬ই আশ্বিন, ১৪৩৩

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল খেলার মাঠে আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

শনিবার (১৯ সেপ্টেম্বর ) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল খেলার মাঠে আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এই ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক ১০ এপিবিএন সহ মোট ৯ টি এপিবিএন দল অংশগ্রহণ করেছে। গ্রুপ পর্ব এবং সেমিফাইনাল শেষে ১০ এপিবিএন বরিশাল টিম এবং ৪ এপিবিএন বগুড়া টিম ফাইনাল ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করে। উত্তেজনাপূর্ণ এবং শ্বাসরুদ্ধকর এই ফাইনাল ম্যাচে ১০ এবিপিএন বরিশাল, ৪ এপিবিএন বগুড়া কে ২-০ গোলে পরাজিত করে এবং স্বাগতিক দল ১০ এপিবিএন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আন্ত: ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, পি. এইচ. ডি. ডিআইজি (প্রশাসন), এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক মোঃ শাহাব উদ্দীন, (অ্যাডিশনাল ডিআইজি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.ইকবাল, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ৫ এপিবিএন উত্তরা, ঢাকা ও সভাপতি, বাংলাদেশ পুলিশ সাঁতার ও ওয়াটার পোলো ক্লাব। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, বরিশাল, মুবাশিরা খাতুন, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ১০ এপিবিএন বরিশাল, অনির্বাণ চাকমা (অ্যাডিশনাল ডিআইজি), টুরিস্ট পুলিশ, কুয়াকাটা রেজিয়ন, মো,মনিরুল ইসলাম (অ্যাডিশনাল ডিআইজি), পিবিআই, বরিশাল, মো.স্নিগ্ধ আখতার, পিপিএম, পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), এপিবিএন হেডকোয়ার্টার্স, জনাব কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন, (জি) এনপিপি, বিএন, অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল।

আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবর্গের উপস্থিতিতে চ্যাম্পিয়ন দল বরিশাল এবং রানার্সআপ দল বগুড়া ফুটবল টিমের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেয়া হয়। আন্ত: ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট খেলা পরিচালনা সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন মো.জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স)।

অনুষ্ঠান এবং আপ্যায়ন ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ১০ এপিবিএন বরিশাল এর অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) সাইফুল আলম মুজাহিদ।

অনুষ্ঠান সঞ্চালনা এবং সার্বিক উপস্থাপনার দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার ( অ্যাডজুটেন্ট, ট্রেনিং এন্ড অপ্স) আশফাক আহমেদ।

গত ০৭ সেপ্টেম্বর ২০২৬ হতে শুরু হওয়া আন্ত: ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আজকের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত সফল ভাবে শেষ হয়েছে। উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ খেলা পরিচালনা কমিটি এবং সম্পৃক্ত সকলের উদ্দেশ্যে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

খেলাধুলা হোক শক্তির উৎস, শৃঙ্খলা হোক আমাদের অঙ্গীকার, ঐক্য হোক আমাদের শক্তি, আর দেশসেবা হোক আমাদের সর্বোচ্চ ব্রত

এই মূলমন্ত্রকে সামনে রেখে ১০ এপিবিএন বরিশাল এর অধিনায়ক আন্ত: ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল খেলার মাঠে আন্ত:ব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top