সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল

[print_bangla]

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

মহান মে দিবস উপলক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ইসলাম শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। শ্রমিকদের প্রতি সুবিচার, ন্যায্য মজুরি প্রদান এবং মানবিক আচরণ ইসলামের মৌলিক শিক্ষা। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল

০২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top