সিরাজগঞ্জে তাড়াশে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার

[print_bangla]

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ময়নুল হোসেন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বড় পওতা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান।

ময়নুল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচিত হন।

ওসি হাবিবুর রহমান বলেন, ময়নুল হক ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ পতনের পর করা মামলার আসামী। গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ/জে

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে তাড়াশে ইউপি চেয়ারম্যান ময়নুল গ্রেপ্তার

০২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top