লামা-আলীকদম রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পর্যটকবাহী গাড়ি: নিহত-২

[print_bangla]

লামা-আলীকদম রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পর্যটকবাহী গাড়ি: নিহত-২

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) বান্দরবান।

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে ডিমপাহাড় থেকে তিন্দুমুখ নৌঘাটের দিকে যাচ্ছিল পর্যটকবাহী চাঁদের গাড়িটি। পথে তিন্দুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা পর্যটকদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনার খবর পেয়ে বলীপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীন তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্য ও থানচি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

থানচি থানার ওসি কানন সরকার বলেন, তিন্দু সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত পাঁচজনকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত দুইজনের মরদেহ থানচি থানায় আনা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

লামা-আলীকদম রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পর্যটকবাহী গাড়ি: নিহত-২

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top