
দাগনভূঞা প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দাগনভূঞা উপজেলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে “শিক্ষকদের পাশে দাঁড়ানো; পেশা সুরক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ ৬০ বছর” এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আজগর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, রামনগর খাজা মঈন উদ্দিন চিশতি (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ, মাতুভূঞা করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম বাছির ভূঞা, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বদর নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ রঞ্জন কুরী, পূর্ব চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মহি উদ্দিন, মৌলভী সামছুল হক দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফুর রহমান, সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, ছমিভূঞার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র নাথ, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন, কৃষ্ণ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উল্যাহ, বাগডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছারা আক্তার ও চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে র্যালি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের মূল চালিকা শক্তি। তাই শিক্ষকদের মর্যাদা, অধিকার ও অবদান যথাযথভাবে স্বীকৃতি দেওয়া সমাজের দায়িত্ব।