বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু!

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৫৩) নামের এক হাজতি আসামির মৃত্যু হয়েছে।

(৫ অক্টোবর) সোমবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, মৃত আব্দুল মালেক বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল করিমের ছেলে। গত সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে তিনি বগুড়া জেলা কারাগারে আসেন।

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল মালেক। কারা কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান জানান, আব্দুল মালেক মাদক মামলার একজন বিচারাধীন আসামি ছিলেন। দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে লিখিত আবেদন করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা পূরণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু!

০৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top